শরীরে পানিশূন্যতা হলে কী হয়? লক্ষণ ও প্রতিকার সম্পর্কে আপনি কি জানেন? আপনি কি শরীরে পানিশূন্যতা হলে কী হয়? লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জানতে চান? এই আর্টিকেল তা আপনার জন্য হতে যাচ্ছে দরকারি। পানিশূন্যতা হলো শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি না থাকায় সৃষ্ট শারীরিক সমস্যা।
যা শরীরের স্বাভাবিক কার্যক্ষমতায় ব্যাঘাত ঘটায়। শরীরে পানিশূন্যতায় গলা শুকিয়ে যায়, তৃষ্ণা বাড়ে, প্রস্রাবের রঙ গাঢ় হয়, মাথা ঘোরে, ক্লান্তি আসে এবং ঠোঁট ও ত্বক শুষ্ক হয়ে পড়ে। গুরুতর ক্ষেত্রে দ্রুত হৃদস্পন্দন, রক্তচাপ কমে যাওয়া এবং সংজ্ঞাহীনতাও দেখা দিতে পারে। আজকের পোস্টে শরীরে পানিশূন্যতা হলে কী হয়? লক্ষণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানবো।
শিশু বা বৃদ্ধদের পানিশূন্যতা হলে দেরি করা যাবে না।
প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া খুব খারাপ লক্ষন।
বমি বা ডায়রিয়া ২৪ ঘণ্টার বেশি স্থায়ী হওয়া বিপদের লক্ষন।
শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়া বা সংজ্ঞাহীনতা হয়ে যাওয়া।
পোস্ট সূচিপত্র
পানিশূন্যতা কী?
পানিশূন্যতার কারণ
পানিশূন্যতার লক্ষণ
পানিশূন্যতার প্রতিকার
চিকিৎসকের পরামর্শ
রোজ কত লিটার পানি পান করবেন
উপসংহার
সম্ভাব্য প্রশ্ন-উত্তর
পানিশূন্যতা কী?
শরীরে পানিশূন্যতা বা Dehydration হলো এমন একটি শারীরিক অবস্থা, যখন শরীরে প্রয়োজনের তুলনায় পানি কমে যায় এবং এর ফলে বিভিন্ন অস্বস্তিকর উপসর্গ দেখা দেয়। মানুষের শরীরের প্রায় ৬০ শতাংশই পানি দিয়ে গঠিত। যা রক্ত প্রবাহ, হজম প্রক্রিয়া, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং কোষে পুষ্টি পৌঁছে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করে। এই ভারসাম্য নষ্ট হলে শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাঘাত ঘটে এবং নানা সমস্যা দেখা দেয়। শরীরে পানিশূন্যতার সমস্যার শুরুটা হয় প্রায় অজান্তেই।
পানিশূন্যতার কারণ
শরীরে পানিশূন্যতার পেছনে বেশ কিছু সাধারণ কিন্তু উপেক্ষিত কারণ থাকে, যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গেই জড়িত। প্রচণ্ড গরমে শরীর ঘেমে ভিজে গেলে বিপুল পরিমাণে পানি হারিয়ে যায়। তেমনই ডায়রিয়া বা বমির মাধ্যমে শরীর তরল পদার্থ হারায় দ্রুত। অতিরিক্ত প্রস্রাব কিংবা দীর্ঘ সময় পানি না খেয়ে থাকা অন্যতম। এই অভ্যাসগুলোও শরীরকে নিঃশেষ করে দেয়। অনেকেই দীর্ঘ সময় ব্যায়াম করে শরীরচর্চা করলেও মাঝখানে পানি পান করতে ভুলে যান।
পানিশূন্যতার লক্ষণ
হালকা পানিশূন্যতা:
শরীরে পানিশূন্যতা হালকা শুরু হলে তা বেশ কিছু সূক্ষ্ম লক্ষণ দিয়ে প্রকাশ পেতে থাকে। প্রথমেই গলা শুকিয়ে অস্বস্তি তৈরি হয় এবং একনাগাড়ে তৃষ্ণা অনুভূত হয়। প্রস্রাবের রঙ গাঢ় হয়ে যায়, যা শরীরের পানির ঘাটতির একটি স্পষ্ট ইঙ্গিত। মাথা ঘোরার অনুভূতি, সারাদিন ক্লান্তিভাব ও মানসিক অবসাদ সহজেই বুঝিয়ে দেয় শরীর পর্যাপ্ত সিক্ত নয়। এমনকি ঠোঁট ফেটে যাওয়া বা ত্বক রুক্ষ হয়ে যাওয়া। সবই বলে দেয়, আপনার শরীর পানির জন্য আহ্বান জানাচ্ছে যে, এসব উপসর্গ অবহেলা না করে সঙ্গে সঙ্গে পানি ও তরল জাতীয় খাবার গ্রহণ করাই সবচেয়ে ভালো প্রতিকার
মাঝারি থেকে গুরুতর পানিশূন্যতা:
গুরুতর পানিশূন্যতা হলে শরীর বেশ কিছু বিপদজনক সংকেত দিতে শুরু করে। হঠাৎ করে হৃদস্পন্দন দ্রুত হয়ে যেতে পারে। তখন রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে। যা মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার মতো অবস্থা তৈরি করে। প্রস্রাব একেবারে বন্ধ হয়ে যাওয়া, মানসিক বিভ্রান্তি বা হঠাৎ সংজ্ঞাহীন হয়ে পড়া। এসবই পানির মারাত্মক ঘাটতির পরিণাম। এমনকি চামড়ায় টান ধরিয়ে ছেড়ে দিলে যদি সহজে আগের অবস্থায় না ফিরে আসে। তবে তা শরীরের মারাত্মক পানিশূন্যতার স্পষ্ট ইঙ্গিত দেয়। এ ধরনের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।
পানিশূন্যতার প্রতিকার
১. পানি হোক প্রতিদিনের সঙ্গীঃ সুস্থ থাকতে দিনে অন্তত ৮–১০ গ্লাস পানি পান করার অভ্যাস গড়ে তুলুন। গরমকাল বা শরীরচর্চার সময় পানির চাহিদা আরও বেড়ে যায়—তখন বাড়তি পানি প্রয়োজন হয়।
২. তরল খাবারে ভরসা রাখুনঃ শরীরের পানির ঘাটতি পূরণে ডাবের পানি, ওআরএস, ফলের রস বা হালকা স্যুপ অসাধারণ কাজ করে। এগুলো শুধু পানি নয়, প্রয়োজনীয় পুষ্টিও সরবরাহ করে।
৩. ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করুনঃ ঘাম বা ডায়রিয়ায় শরীর থেকে সোডিয়াম ও পটাশিয়াম বেরিয়ে যায়। এক গ্লাস ওআরএস বা লবণ-চিনির পানি এই ঘাটতি দূর করে শরীরকে চাঙ্গা করে তোলে।
৪. ঠান্ডা রাখার কৌশল জানুনঃ প্রচণ্ড গরমে বাইরে বের হলে পানির বোতলের সঙ্গে একটি স্প্রে রাখুন। মুখ, ঘাড় বা হাতে হালকা পানি ছিটিয়ে শরীরকে ঠান্ডা রাখা যেতে পারে।
৫. পানি-সমৃদ্ধ ফল খানঃ তরমুজ, শসা, আনারস, কমলা বা স্ট্রবেরির মতো ফলগুলোর বেশিরভাগ অংশই পানি। তাই এগুলো নিয়মিত খাদ্যতালিকায় রাখলে শরীরের আর্দ্রতা বজায় থাকে সহজেই।
চিকিৎসকের পরামর্শ
যদি নিচের লক্ষণগুলো দেখা যায় তবে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিনঃ
রোজ কত লিটার পানি পান করবেন
আমাদের শরীরের প্রায় ৭০ শতাংশই পানি দিয়ে তৈরি, তাই সহজভাবেই বোঝা যায়। জীবন ও সুস্থতার সঙ্গে পানির সম্পর্ক কতটা গভীর। শরীর ঠিকভাবে কাজ করতে গেলে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ পানি পান করা অপরিহার্য। কিন্তু প্রশ্ন উঠতেই পারে, ঠিক কতটা? স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দিনে অন্তত দুই লিটার পানি পান করা উচিত, যাতে শরীর হাইড্রেট থাকে এবং সমস্ত অভ্যন্তরীণ প্রক্রিয়া নির্বিঘ্নে চলতে পারে।
উপসংহার
শরীরের পানির ভারসাম্য রক্ষা করা সুস্থ থাকার অন্যতম চাবিকাঠি। এটা শরীর সুস্থ রাখার জন্য একটি নীরব রক্ষাকবচ হিসেবে কাজ করে। প্রতিদিন যথেষ্ট পরিমাণে পানি গ্রহণ এবং শরীরের প্রয়োজন অনুযায়ী সজাগ থাকা। তা না হলে, সামান্য পানিশূন্যতা এক সময় গুরুতর স্বাস্থ্য বিপদের রূপ নিতে পারে। নিশ্চয় শরীরে পানিশূন্যতা হলে কী হয়? লক্ষণ ও প্রতিকার সম্পর্কে ধারণা পেয়েছেন।