থালাপতি বিজয়ের উথান, সুপারস্টার যখন মোদির আতঙ্ক হয়ে দারায়। থালাপতি বিজয়ের উথান, সুপারস্টার যখন মোদির আতঙ্ক সম্পর্কে জানতে চান? দক্ষিণ ভারতের রাজনীতিতে হঠাৎ করেই যেন এক নতুন ঝড়। আর সেই ঝড়ের নাম থালাপতি বিজয়। রুপালি পর্দায় যিনি ছিলেন লাখো ভক্তের হৃদয়ের রাজা, তিনিই এবার রাজনীতির ময়দানে পা দিয়ে কাঁপিয়ে দিচ্ছেন তামিলনাড়ুর রাজনৈতিক ভিত্তি।
বিজয়ের রাজনীতিতে প্রবেশ কেবল একটি অভিনেতার রাজনৈতিক পদক্ষেপ নয়, বরং এটি এক সম্ভাব্য পরিবর্তনের পূর্বাভাস। তার জনপ্রিয়তা, ক্যারিশমা এবং তরুণদের ওপর প্রভাব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে, যা জাতীয় স্তরেও আলোড়ন তুলছে। অনেকেই বলছেন, যদি তার উত্থান এভাবে চলতে থাকে, তবে মোদির সামনে দাঁড়াতে পারে এমন এক বিরল প্রতিপক্ষের জন্ম ঘটতে চলেছে। সিনেমার পর্দা থেকে বাস্তব রাজনীতির কেন্দ্রবিন্দু থালাপতির এই রূপান্তর নিঃসন্দেহে এক ঐতিহাসিক অধ্যায়।
দক্ষিণী রূপালি পর্দার অন্যতম আলোচিত তারকা বিজয়, যিনি 'থালাপতি' নামে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, এখন অভিনয়ের গণ্ডি ছাড়িয়ে রাজনীতির মঞ্চে দৃঢ় পদক্ষেপ রেখেছেন। তার আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর হলেও, তিনি এখন শুধু একজন অভিনেতা নন, তামিল রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মুখ। বহু বছর আগে গড়ে ওঠা তার ভক্তসংগঠন ‘বিজয় মাক্কাল ইয়াক্কাম’ শুধুমাত্র তারকা-ভক্ত সম্পর্কেই সীমাবদ্ধ ছিল না। এটি ধীরে ধীরে সামাজিক উদ্যোগে সক্রিয় হয়ে রাজনৈতিক সংগঠনের রূপ নেয় এবং বর্তমানে ‘তামিলাগা ভেত্ত্রি কাজাগাম’ নামে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে নিজস্ব দল নিয়ে এককভাবে লড়াই করার ঘোষণা দিয়ে বিজয় প্রমাণ করেছেন, তিনি কেবল অভিনয়ের নয়, নেতৃত্বের ময়দানে নামার জন্যও প্রস্তুত। ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় এবং বামঘেঁষা আদর্শ নিয়ে তার দল যে অবস্থান নিয়েছে, তা সরাসরি সংঘাতে এসেছে মোদির নেতৃত্বাধীন বিজেপির হিন্দুত্ববাদ ও কেন্দ্রীকরণের রাজনীতির সঙ্গে। বিজয়ের জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি এবং বিশেষ করে তরুণদের মধ্যে তার প্রভাব বিজেপির জন্য এক নতুন রাজনৈতিক বিপর্যয়ের ইঙ্গিত দিতে শুরু করেছে।
যদিও রাজনৈতিক প্রতিপক্ষরা তার জনপ্রিয়তাকে ‘তারকাখ্যাতির ফল’ বলে তুচ্ছ করতে চায়, বাস্তবতা হলো তার প্রভাব এখন আর শুধু সিনেমা হলে সীমাবদ্ধ নেই, বরং রাজপথে এবং জনমানসে দানা বাঁধছে। মাদুরাই ইস্ট আসনে নিজের প্রার্থীতা ঘোষণা এবং একক লড়াইয়ের সিদ্ধান্ত বিজয়ের রাজনৈতিক সংকল্পকে আরও স্পষ্ট করেছে। থালাপতির এই উত্তরণ শুধু একজন তারকার রাজনীতিতে প্রবেশ নয়। এটি তামিলনাড়ুর রাজনৈতিক ভবিষ্যৎে এক সম্ভাবনাময় পালাবদলের ইঙ্গিত।
Darun
উত্তরমুছুন