হোয়াটসঅ্যাপে যেভাবে প্রতারণার ফাঁদ পাতে হ্যাকাররা

হোয়াটসঅ্যাপে যেভাবে প্রতারণার ফাঁদ পাতে হ্যাকাররা তা আপনি কি জানতে চান? হোয়াটসঅ্যাপে যেভাবে প্রতারণার ফাঁদ পাতে হ্যাকাররা অনেক মানুষকে নিঃস্ব করে দিয়েছে। হোয়াটসঅ্যাপে প্রতারণার নতুন নতুন কৌশল নিয়ে হাজির হচ্ছে হ্যাকাররা। কখনো তারা পাঠায় আকর্ষণীয় অফারসহ ভুয়া লিংক, কখনো আবার পরিচিত কারও নাম ব্যবহার করে চায় ভেরিফিকেশন কোড।

ব্যবহারকারীর বিশ্বাস ও অসচেতনতার সুযোগ নিয়ে মুহূর্তেই দখলে নেয় ব্যক্তিগত তথ্য কিংবা পুরো অ্যাকাউন্ট। একবার ফাঁদে পা দিলেই আর্থিক ক্ষতি থেকে শুরু করে ব্যক্তিগত নিরাপত্তা পর্যন্ত ঝুঁকিতে পড়তে পারে। তাই এসব প্রতারণা থেকে নিজেকে বাঁচাতে দরকার প্রযুক্তি বিষয়ে সচেতনতা এবং প্রতিটি মেসেজে সাবধানতার সাথে সিদ্ধান্ত নেওয়া। আজকের আর্টিকেলে আমরা হোয়াটসঅ্যাপে যেভাবে প্রতারণার ফাঁদ পাতে হ্যাকাররা এ সম্পর্কে জানবো।

হোয়াটসঅ্যাপে যেভাবে প্রতারণার ফাঁদ পাতে হ্যাকাররা

বিশ্বব্যাপী ম্যাসেজিং অ্যাপের তালিকায় হোয়াটসঅ্যাপ এখন সবচেয়ে ব্যবহৃত ও জনপ্রিয় প্ল্যাটফর্ম। প্রতিদিন কোটি কোটি মানুষ এই অ্যাপ ব্যবহার করে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগে মেসেজ, ছবি, ভিডিও এবং বিভিন্ন ফাইল আদান প্রদান করছেন। কিন্তু এত জনপ্রিয়তার আড়ালে হোয়াটসঅ্যাপ এখন হ্যাকার ও প্রতারকদের অন্যতম প্রধান টার্গেটে পরিণত হয়েছে। তারা ব্যবহারকারীদের বিশ্বাস ও অসতর্কতা কাজে লাগিয়ে চালায় ধূর্ত প্রতারণা। বিশ্বাসভাজন পরিচিতজনের নাম ভাঙিয়ে পাঠায় ভুয়া মেসেজ, লিংক বা কোড। যার ফাঁদে পা দিলেই হাতছাড়া হতে পারে আপনার গুরুত্বপূর্ণ তথ্য, মোবাইলের নিয়ন্ত্রণ, এমনকি পুরো অ্যাকাউন্ট। তাই নিরাপদ থাকতে হলে প্রয়োজন সচেতনতা এবং প্রতিটি বার্তায় অতিরিক্ত সতর্ক দৃষ্টি।

আসুন জেনে নেওয়া যাক, কী কীভাবে হ্যাকাররা হোয়াটসঅ্যাপে প্রতারণা করে থাকেঃ

১. লটারি বা উপহারের প্রতারণা

"অভিনন্দন! আপনি একটি বিলাসবহুল গাড়ি জিতেছেন!" অথবা "আপনার মোবাইল নম্বর লটারি ড্র-তে নির্বাচিত হয়েছে!" এমন চটকদার মেসেজে আকৃষ্ট করে অনেকেই। এসব মেসেজ মূলত স্ক্যামারদের ছড়ানো ফাঁদ। সাধারণত তারা একটি লিঙ্ক বা ফোন নম্বর দেয়, যেখানে ক্লিক করা মাত্রই আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে শুরু করে। কখনো আবার প্রক্রিয়া সম্পন্ন করতে অগ্রিম টাকা চায় তারা। আসলে, এই সব অফার শুধু মিথ্যা আশ্বাস পেছনে থাকে প্রতারণার জাল। তাই এমন প্রলোভনসহ বার্তায় সাড়া না দিয়ে সতর্ক থাকুন এবং অপরিচিত লিংক বা নম্বরে ক্লিক করার আগে ভালোমতো যাচাই করে নিন।

২. ভুয়া চাকরির অফার

বর্তমানে অনেক প্রতারক চক্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বেকার তরুণ-তরুণীদের লক্ষ্য করে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করছে। বড় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তারা মেসেজ পাঠায়। "আপনি আমাদের নিয়োগে নির্বাচিত হয়েছেন!" শুনলেই মনে হয়, সত্যি বুঝি স্বপ্নপূরণের সময় এসে গেছে। কিন্তু এরপরই শুরু হয় আসল ফাঁদ ট্রেনিং ফি, রেজিস্ট্রেশন খরচ কিংবা অন্যান্য ভুয়া খাতে টাকা চাওয়া হয়। এসব অফার পুরোপুরি ভুয়া, এর পেছনে কোনো কোম্পানি বা চাকরি থাকে না। তাই সাবধান হওয়া জরুরি যে কোনো চাকরির প্রস্তাবে আগে ভালোভাবে যাচাই করুন। যেন এমন প্রতারণার ফাঁদে পা না দেন।

৩. ওটিপি (OTP) স্ক্যাম

ওটিপি স্ক্যাম হচ্ছে হোয়াটসঅ্যাপ প্রতারণার সবচেয়ে কৌশলী ও বিপজ্জনক রূপ। স্ক্যামাররা পরিচিত কারো নাম ও প্রোফাইল ছবি ব্যবহার করে হঠাৎ মেসেজ করে। "ভুল করে একটা কোড তোমার নম্বরে গেছে, একটু বলো তো!" আপনি যদি সন্দেহ না করে সেই ওটিপি শেয়ার করেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সোজা চলে যায় তাদের দখলে। এরপর আপনার পরিচিতজনদের নামেও ছড়িয়ে পড়ে নতুন প্রতারণার শৃঙ্খল। একটুখানি অসতর্কতা যেমন পুরো অ্যাকাউন্ট হাতছাড়া করে দিতে পারে, তেমনি একটুখানি সচেতনতাই আপনাকে রাখতে পারে সুরক্ষিত ও নিরাপদ। মনে রাখুন ওটিপি মানে ‘শুধু আপনার’, আর কারো নয়।

৪. ইমপার্সোনেশন স্ক্যাম

আজকের ডিজিটাল জগতে প্রতারকরা এতটাই চতুর হয়ে উঠেছে যে, তারা আপনার পরিচিত বন্ধু বা আত্মীয়ের নাম ও প্রোফাইল ছবি হুবহু নকল করে পাঠায় মেসেজ “আমি খুব বিপদে আছি, একটু টাকাপয়সা লাগবে।” পরিচিত ছবি ও ভাষা দেখে আপনি বিভ্রান্ত হন, ভাবেন সত্যিই প্রিয় কেউ বিপদে পড়েছে। আর এই আবেগের সুযোগ নিয়েই স্ক্যামাররা হাতিয়ে নেয় টাকা। পরে যখন আসল ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়, তখন বুঝতে পারেন সবটাই ছিল ঠকানোর কৌশল। তাই পরিচিত নাম দেখেই বিশ্বাস নয়, বরং আগে ফোনে নিশ্চিত হোন নকল পরিচয়ের আড়ালে যেন না হারিয়ে যায় বাস্তব বন্ধুত্ব ও অর্থ।

৫. ভুয়া লিঙ্ক বা ফিশিং অ্যাটাক

“শুধুমাত্র আপনার জন্য অফার!”, “মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ক্লেইম করুন” এমন লোভনীয় বার্তার সঙ্গে একটি লিঙ্ক পাঠানো হয়, যা দেখতে পুরোপুরি বিশ্বাসযোগ্য। স্ক্যামাররা ঠিক এখানেই ফাঁদ পাতে। ব্যবহারকারী যদি না ভেবে সেই লিঙ্কে ক্লিক করেন, তবে অজান্তেই ফোন বা কম্পিউটার থেকে তুলে নেওয়া হয় ব্যক্তিগত ছবি, পাসওয়ার্ড, এমনকি ব্যাংকের গোপন তথ্যও। এই ধরণের ফিশিং লিঙ্ক হচ্ছে ডিজিটাল জগতের 'ডিজিটাল জাল' যেখানে একবার পা দিলেই মুক্তি পাওয়া কঠিন। তাই যতই অফার আকর্ষণীয় হোক, যাচাই না করে কোনো লিঙ্কে ক্লিক নয় সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।

৬. রোমান্স বা ইমোশনাল ব্ল্যাকমেল

স্ক্যামাররা অনেক সময় বন্ধুত্বের মুখোশ পরে ধীরে ধীরে আপনার আস্থার জায়গায় ঢুকে পড়ে। শুরুতে খুশির গল্প, স্নেহের কথা, ধীরে ধীরে গড়ে তোলে একধরনের আবেগঘন সম্পর্ক। তারপর হঠাৎ একদিন জানায় সে নাকি বড় বিপদে পড়েছে, সাহায্য দরকার। আপনি ভাবেন, সত্যিই কাছের কেউ সমস্যায়, তাই না ভেবেই পাঠিয়ে দেন টাকা। কিন্তু এরপর সে আর কখনও যোগাযোগ করে না। এইভাবে সম্পর্কের ছায়ায় লুকিয়ে থাকা প্রতারকরা খুব সহজেই ফাঁদ পাতে এবং আবেগকে কাজে লাগিয়ে হাতিয়ে নেয় আপনার বিশ্বাস, অর্থ আর মানসিক শান্তি।

হোয়াটসঅ্যাপ স্ক্যাম থেকে সুরক্ষিত থাকার উপায়

  • ওটিপি কখনোই শেয়ার করবেন না চেনা মানুষ হলেও না।
  • অজানা নম্বরের লিঙ্কে ক্লিক করবেন না
  • টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন, যা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে আরও সুরক্ষিত করে।
  • কেউ টাকা চাইলে সরাসরি কল করে যাচাই করুন
  • ভুয়া চাকরি বা লটারি অফারে ভুলেও সাড়া দেবেন না
  • অজানা গ্রুপে যোগদান না করাই ভালো
  • সন্দেহজনক নম্বর থেকে মেসেজ এলে রিপোর্ট ও ব্লক করুন

উপসংহার

হোয়াটসঅ্যাপ আমাদের দৈনন্দিন জীবনে যেমন সহজ ও গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে, তেমনি এর পেছনে লুকিয়ে আছে কিছু মারাত্মক নিরাপত্তা ঝুঁকি। প্রযুক্তির সুবিধা গ্রহণ করার পাশাপাশি নিজের নিরাপত্তার দায়িত্বও নিতে হবে নিজেকেই। একটুখানি অসতর্কতা কিংবা অজ্ঞতা হয়ে উঠতে পারে বড় ধরণের আর্থিক ও ব্যক্তিগত ক্ষতির কারণ। তাই শুধু ব্যবহার করলেই চলবে না, জানতে হবে সঠিকভাবে ব্যবহার করার কৌশলও। সচেতন থাকুন, প্রয়োজনে অন্যদেরও সচেতন করে তুলুন কারণ ডিজিটাল নিরাপত্তা আজ শুধু ব্যক্তিগত নয়, বরং সামাজিক দায়িত্বও বটে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন