সেরা ৫টি বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট

বর্তমান ডিজিটাল যুগে ঘরে বসেই অর্থ উপার্জনের অনেক পথ তৈরি হয়েছে। তবে সেই সব উপায়ের মধ্যে সবচেয়ে সহজ এবং জনপ্রিয় মাধ্যম হলো কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল লেখা। শুধুমাত্র সৃজনশীল চিন্তা, গঠনমূলক লেখা এবং মৌলিক ধারণা দিয়েই এখন অনেকেই অনলাইনে মাসে ৫০০ থেকে ১০০০ ডলার বা তার বেশি আয় করছেন। তবে শুধুমাত্র ইংরেজি নয়।

এখন বাংলা ভাষায় লেখালেখি করেও আয় করার সুযোগ তৈরি হয়েছে। আগে কেবল ইংরেজি ভাষার লেখকদের জন্য ছিল বড় সুযোগ, কারণ অধিকাংশ বড় ফ্রিল্যান্সিং সাইট বা ব্লগ ছিল বিদেশি। কিন্তু এখন সময় বদলেছে। বাংলা ভাষায় কন্টেন্ট লেখার সুযোগ যেমন বেড়েছে, তেমনি বাংলা ব্লগিং ওয়েবসাইটগুলোর মাধ্যমেও ভালো আয় করা সম্ভব হচ্ছে।

কেন বাংলা লেখালেখি?

সবাই ইংরেজিতে দক্ষ নন, এটিই বাস্তবতা। আবার অনেকেই পেপাল, মাস্টারকার্ড ইত্যাদি আন্তর্জাতিক পেমেন্ট মেথড ব্যবহার করতে পারেন না। ফলে অনেক মেধাবী লেখক আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করেও আয় করতে পারেন না। এই অবস্থায় বাংলা ভাষায় লেখা এবং বাংলা প্ল্যাটফর্মেই আয় করার সুযোগ তাদের জন্য আশীর্বাদ। আজ আমরা পরিচিত হবো বাংলা ভাষায় আর্টিকেল লিখে আয়ের জন্য সেরা ৫টি ওয়েবসাইট সম্পর্কে। প্রতিটি ওয়েবসাইটের নিয়ম, টপিক, আয়ের পদ্ধতি এবং পেমেন্ট মেথড সম্পর্কে সংক্ষিপ্ত ও স্পষ্ট ধারণা দেওয়া হলো।

বাংলা কনটেন্ট লিখে আয়ের ৫টি সেরা ওয়েবসাইট

১. টেকটিউনস প্রযুক্তির জগতে বাংলা ব্লগিং এর রাজা

বাংলাদেশের সবচেয়ে বড় প্রযুক্তিনির্ভর বাংলা প্ল্যাটফর্ম। এখানে আপনি টেক, আইটি, সাইন্স ও টিউটোরিয়াল বিষয়ক লেখার মাধ্যমে আয় করতে পারেন। টেকটিউনসে কনটেন্ট লেখার জন্য আপনাকে ‘ট্রাস্টেড টিউনার’ হতে হয়। একবার ট্রাস্টেড হয়ে গেলে, আপনি প্রতি আর্টিকেল থেকে ১০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নেওয়ার সুবিধাও রয়েছে। আর লেখার মান ও নিয়ম মেনে চললে আয় বেড়েই চলবে।

২. রোর বাংলা গল্প, ইতিহাস ও সমসাময়িক বিষয়ের চমৎকার প্ল্যাটফর্ম

রোর বাংলা মূলত একটি মাল্টি ল্যাঙ্গুেয়েজ মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে লেখার মান এবং পাঠকপ্রিয়তার ভিত্তিতে লেখকের সম্মানী নির্ধারণ করা হয়। আপনি এখানে ইতিহাস, জীবনধারা, আন্তর্জাতিক ঘটনা, বিজ্ঞান-প্রযুক্তি, ভ্রমণ ইত্যাদি বিষয়ে লিখে ভালো সম্মানী পেতে পারেন। প্রতিটি কন্টেন্ট যাচাই করে তাদের সম্পাদনা টিম লেখকের সাথে যোগাযোগ করে সম্মানীর বিষয়টি জানায়। লেখায় দক্ষতা থাকলে নিয়মিত ভালো আয় করা সম্ভব।

৩. গ্রাথোর ছোট কাজ, ছোট লেখা, ধাপে ধাপে আয়

এটি নতুন হলেও দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এখানে আপনি প্রতিটি ইউনিক আর্টিকেলের জন্য ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন (ভিআইপি হলে আরও বেশি)। আর্টিকেলের শব্দসংখ্যা অন্তত ৩৫০ হতে হবে। লেখার পাশাপাশি আপনি শেয়ার, মন্তব্য, রেফারাল ও টাস্ক পূরণ করেও ইনকাম করতে পারবেন। পেমেন্ট নেওয়া যায় বিকাশ, রকেট এবং ব্যাংক একাউন্ট এর মাধ্যমে। ছোট পরিসরে লেখার অনুশীলনের জন্য এই সাইটটি দারুণ।

৪. জে আইটি (JIT)  প্রযুক্তি, মার্কেটিং ও ফ্রিল্যান্সিং বিষয়ক ব্লগ

জে আইটি একটি বিশেষায়িত টেক ব্লগ। আপনি এখানে এসইও, ইউটিউব, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ডপ্রেস, ফ্রিল্যান্সিং, ই-কমার্স ইত্যাদি বিষয়ে লেখার মাধ্যমে আয় করতে পারেন। প্রতিটি ইউনিক আর্টিকেলের জন্য ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত আয় সম্ভব। আর যদি আপনার লেখা ১০০০ ইউনিক ভিউ পায়, তাহলে ৫০০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। এছাড়াও রেফারেল থেকেও ইনকাম করা যায়। পেমেন্ট মেথড: বিকাশ, নগদ, রকেট, শিউরক্যাশ ও মোবাইল রিচার্জ।

৫. গেট পেইড বাংলা সহজে শুরু করার উপযুক্ত প্ল্যাটফর্ম

গেট পেইড বাংলা হলো নতুনদের জন্য দারুণ এক প্ল্যাটফর্ম। আপনি যদি মৌলিক এবং কপিরাইটমুক্ত লেখা তৈরি করতে পারেন, তবে এখানে প্রতিটি ১০০০ ভিউতে ৫০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। আর্টিকেলের টপিক হতে পারে লাইফস্টাইল, প্রযুক্তি, স্বাস্থ্য, খেলা, ব্যবসা ইত্যাদি। পেমেন্ট নিতে পারবেন মাত্র ১০০ টাকা হলেই, বিকাশ ও নগদের মাধ্যমে। এমনকি ছোট এমাউন্টে মোবাইল রিচার্জ নিয়েও শুরু করা যায়।

শেষ কথা

আপনি যদি লেখালেখিতে আগ্রহী হন এবং আয় করার চিন্তা করেন, তাহলে এখনই সময় বাংলায় কন্টেন্ট লেখা শুরু করার। শুরুতে হয়তো খুব বেশি আয় হবে না, কিন্তু ধীরে ধীরে আপনি নিজের লেখার মান বাড়াতে পারবেন এবং এরপর নিজের ব্লগ বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন। সবচেয়ে ভালো বিষয় হলো, উপরের সব প্ল্যাটফর্মে আপনি বিকাশ বা নগদের মতো সহজ পেমেন্ট মেথড ব্যবহার করে টাকা তুলতে পারবেন। তাই আর দেরি না করে আজ থেকেই শুরু করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন