বর্তমান অনলাইন জগতে আয়ের অসংখ্য উপায় থাকলেও কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং অন্যতম সহজ ও নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে। বিশ্বের বিভিন্ন ওয়েবসাইট, ব্লগ এমনকি বড় বড় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে প্রতিদিন অসংখ্য আর্টিকেলের চাহিদা তৈরি হচ্ছে। দক্ষ কন্টেন্ট রাইটাররা ঘরে বসেই মাসে ৫০০ ডলার থেকে শুরু করে ১,০০০ ডলার কিংবা তারও বেশি আয় করছেন।
যদি আপনি কোনো ফ্রিল্যান্সিং সাইট ঘুরে দেখেন, সহজেই বুঝতে পারবেন। শুধুমাত্র আর্টিকেল রাইটিং নিয়েই সেখানে হাজার হাজার ডলারের কাজ জমে আছে। তাই লেখালেখিতে আগ্রহ থাকলে এখনই শুরু করতে পারেন এই ক্যারিয়ার। আজকের আলোচনায় থাকছে আর্টিকেল রাইটিং কী, ভালো আর্টিকেল লেখার কৌশল এবং লেখালেখির মাধ্যমে আয় শুরু করার সঠিক পথ।
আর্টিকেল রাইটিং কী?
আগে আর্টিকেল লেখার ক্ষেত্র সীমাবদ্ধ ছিল পত্রিকা ও ম্যাগাজিন পর্যন্ত। কিন্তু তথ্যপ্রযুক্তির উন্নতির ফলে এখন আর্টিকেল প্রকাশের ক্ষেত্র বিস্তৃত হয়েছে। বিভিন্ন ওয়েবসাইট, অনলাইন ফোরাম, ফেসবুক পেজ বা গ্রুপ, ডিজিটাল ম্যাগাজিন থেকে শুরু করে অনলাইন নিউজ পোর্টালেও নিয়মিত আর্টিকেল প্রকাশিত হচ্ছে। আর সবচেয়ে ভালো দিক হলো, ইন্টারনেট থাকলেই যে কেউ এখন নিজের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে আর্টিকেল লিখে প্রকাশ করতে পারেন।
কিভাবে ভালো আর্টিকেল লিখবেন?
ভালো মানের আর্টিকেল লেখার জন্য কিছু নির্দিষ্ট ধাপ মেনে চলা জরুরি। নিচের নির্দেশনাগুলো অনুসরণ করলে আপনার লেখা আরও আকর্ষণীয় ও পাঠক-বান্ধব হবে।
১. ছোট কিন্তু দৃষ্টি-আকর্ষক শিরোনাম দিন
শিরোনামই পাঠকের প্রথম দৃষ্টি আকর্ষণ করে এবং তাকে জানায় আপনার লেখাটি কী নিয়ে। তাই শিরোনাম যেন হয় সংক্ষিপ্ত, স্পষ্ট ও কৌতূহল জাগানো। খুব বড় শিরোনাম পাঠককে বিরক্ত করতে পারে, তাই যতটা সম্ভব কম শব্দে বার্তা পৌঁছে দিন।২. ছোট প্যারাগ্রাফে বিভক্ত করুন
দীর্ঘ ও একটানা লেখা পাঠকের মনোযোগ ধরে রাখতে পারে না। বিষয়ভিত্তিক তথ্যগুলো ছোট ছোট প্যারাগ্রাফে ভাগ করুন। যাতে পড়া সহজ হয় এবং পাঠক লেখার ধারাবাহিকতা উপভোগ করতে পারে।৩. সঠিকভাবে হেডিং ব্যবহার করুন
যখন একটি আর্টিকেলে একাধিক বিষয় থাকে। তখন প্রতিটি বিষয় বা উপবিষয়ের জন্য আলাদা হেডিং দিন। এতে পাঠক সহজেই বুঝতে পারবে কোন অংশে কী আলোচনা করা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় তথ্য খুঁজে পাবে।
৪. প্রাসঙ্গিক ছবি যুক্ত করুন
লেখার মাঝে প্রাসঙ্গিক ছবি যোগ করলে আর্টিকেল দেখতে যেমন সুন্দর লাগে। তেমনি পাঠকের আগ্রহও বাড়ে। তবে খেয়াল রাখবেন, ছবিটি যেন সরাসরি বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত হয়। কারণ অসংগত ছবি পাঠকের মনোযোগ বিঘ্নিত করতে পারে।কিভাবে আর্টিকেল লিখে আয় করবেন?
অনলাইনে আয়ের অসংখ্য মাধ্যমের মধ্যে আর্টিকেল রাইটিং অন্যতম সহজ ও জনপ্রিয় একটি পদ্ধতি। এই কাজ শুরু করতে আপনার কোনো ডিগ্রি বা বিশেষ সার্টিফিকেটের প্রয়োজন নেই। মূল শর্ত হলো যে বিষয়ের ওপর লিখবেন, সেই বিষয়ে সঠিকভাবে গবেষণা করে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করা আজকাল অনেকেই ঘরে বসেই আর্টিকেল লিখে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উপার্জন করছেন। শুধু লেখালেখির দক্ষতা আর ধারাবাহিকতা বজায় রেখে আপনিও এই পথে সফল হতে পারেন।
সঠিক প্ল্যাটফর্ম বেছে নেওয়া, মানসম্মত লেখা তৈরি করা এবং নিয়মিত কাজের সুযোগ খোঁজার মাধ্যমেই তৈরি হতে পারে আপনার আয়ের উৎস।
১. ব্লগিংয়ের মাধ্যমে আয়
ইংরেজিতে দক্ষ না হলেও সমস্যা নেই। আপনি চাইলে বাংলাতেও ব্লগ তৈরি করে লেখা শুরু করতে পারেন। কারণ বর্তমানে বাংলা ভাষাভাষী পাঠকের সংখ্যা দিন দিন বাড়ছে, ফলে স্থানীয় ভাষায় ব্লগিং করেও উল্লেখযোগ্য আয় সম্ভব।
২. কন্টেন্ট রাইটার হিসেবে আয়
আপনি যদি নির্ভুল এবং মানসম্পন্ন ইংরেজি (বা অন্য ভাষায়) কন্টেন্ট লিখতে সক্ষম হন, তাহলে সহজেই বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে নিজের প্রোফাইল তৈরি করে কন্টেন্ট রাইটিং সার্ভিস অফার করতে পারেন। সঠিকভাবে নিজেকে উপস্থাপন ও ধারাবাহিকভাবে মান বজায় রাখতে পারলে এই পেশা থেকে দীর্ঘমেয়াদি আয়ের সুযোগ তৈরি করা সম্ভব।
৩. ই-বুক লিখে আয়
আপনার লেখা ই-বুক বিশ্বের সবচেয়ে বড় ই-বুক মার্কেটপ্লেস আমাজন কিন্ডল-এ প্রকাশ করতে পারেন। মজার বিষয় হলো, আগে শুধুমাত্র বিখ্যাত বা জনপ্রিয় লেখকদের বই বিক্রি হতো, কিন্তু এখন কন্টেন্টের মান এবং সঠিক মার্কেটিং কৌশল থাকলে নতুন লেখকরাও প্রচুর বিক্রি করতে পারেন। তাই মানসম্মত বিষয়বস্তু এবং সুন্দর উপস্থাপনা দিয়েই আপনি আপনার ই-বুককে পাঠকের কাছে পৌঁছে দিতে পারেন।
৪. অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়
অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো এই যে এখানে মূলত একবার পরিশ্রম করলেই অনেকদিন ধরে আয় চালু থাকে। মানে, আপনি একটি ভালো রিভিউ আর্টিকেল লিখলেন, সেটি যতদিন অনলাইনে থাকবে এবং পাঠক সেই লিঙ্ক থেকে পণ্য কিনবে, ততদিন আপনি আয় করতে পারবেন। এ কারণে এই পদ্ধতিকে “একবার কাজ, বহুবার আয়” বলা হয়।
৫. ফ্রিল্যান্সিং করে আয়
শুরুতে কিছু ছোট প্রজেক্ট নিয়ে নিজের প্রোফাইল ও সুনাম তৈরি করুন। একবার যদি এই প্ল্যাটফর্মগুলোতে আপনার অবস্থান শক্ত হয়ে যায় এবং ক্লায়েন্টদের আস্থা অর্জন করতে পারেন, তবে আর আয়ের চিন্তা করতে হবে না। ধারাবাহিকভাবে মান বজায় রাখলে ফ্রিল্যান্সিং আপনার জন্য দীর্ঘমেয়াদি আয়ের একটি স্থায়ী মাধ্যম হয়ে উঠতে পারে।
৬. গেস্ট টিউনিংয়ের মাধ্যমে আয় করার সহজ উপায়
গেস্ট টিউনিং এমন একটি পদ্ধতি, যেখানে আপনি অন্যের ব্লগ বা ওয়েবসাইটে আর্টিকেল লিখে অর্থ উপার্জন করতে পারেন। অনেক ওয়েবসাইট মালিকই সময়ের অভাবে নিজের সাইটের জন্য কনটেন্ট লিখতে পারেন না। এই সময় তারা ফ্রিল্যান্স লেখকদের সাহায্য নিয়ে তাদের ব্লগে মানসম্পন্ন লেখা প্রকাশ করেন। এক্ষেত্রে, প্রতিটি লেখা অনুযায়ী লেখককে নির্ধারিত পারিশ্রমিক দেওয়া হয়। এইভাবে আপনি নিজে কোনো ওয়েবসাইট না খুলেই, শুধুমাত্র দক্ষতার সাথে আর্টিকেল লিখে আয় করতে পারবেন। বিশেষ করে যারা ভালোভাবে লিখতে পারেন, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ।
শেষ কথা
বর্তমানে কনটেন্ট রাইটিং একটি লাভজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে অনেকেই শুধুমাত্র লেখালেখির মাধ্যমেই ভালো আয় করছেন। আপনি যদি নিয়মিত অনুশীলন করেন ও ধৈর্য ধরে স্কিল বাড়ান, তাহলে আপনিও এই পথে সফল হতে পারবেন। শুরুতে আয়ের চেয়ে অভিজ্ঞতা আর দক্ষতা অর্জনের দিকে মনোযোগ দিন। একসময় দেখবেন, কাজ খুঁজে বেড়াতে হচ্ছে না। বরং কাজই আপনাকে খুঁজে নিচ্ছে।এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার প্রিয় ইনকাম মেথড কোনটি। পরবর্তী পোস্টে আরও বিস্তারিত আলোচনা করব ইনকাম সম্পর্কিত কিছু নতুন টপিক নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।