কেনো আপনার "ফেলে রাখা" প্রকল্পগুলি আজই শুরু করার যোগ্য

কেনো আপনার "ফেলে রাখা" প্রকল্পগুলি আজই শুরু করার যোগ্য সময় তা নিয়ে ভাবছেন? আপনি কি কেনো আপনার "ফেলে রাখা" প্রকল্পগুলি আজই শুরু করার যোগ্য এ নিয়ে গবেষণা করছেন? আপনার মনের ভেতরে জমে থাকা সেই স্বপ্নগুলো আছে, যেগুলো আপনি "একদিন করবো" বলে রেখে দিয়েছেন তা আজই তাদের বাস্তবে রূপ দেওয়ার উপযুক্ত সময়।

কারণ প্রতিটি দেরি শুধু সম্ভাবনাকেই পিছিয়ে দেয়। আপনি যতদিন অপেক্ষা করবেন, ততদিন সেগুলো থেকে সরে যাবেন। আর যেদিন সাহস করে প্রথম পদক্ষেপ নেবেন, সেদিন থেকেই বদলানো শুরু হবে আপনার গল্প। কেনো আপনার "ফেলে রাখা" প্রকল্পগুলি আজই শুরু করার যোগ্য তা আজকের আর্টিকেল এ জানার পর, তাই আর নয় পিছিয়ে থাকার সময় এই মুহূর্তটাই হতে পারে আপনার নতুন শুরুর ঠিকানা।

কেনো আপনার "ফেলে রাখা" প্রকল্পগুলি আজই শুরু করার যোগ্য

আমাদের সবার জীবনে কিছু না কিছু পরিকল্পনা থাকে যেগুলো কখনো শুরুই করা হয়নি, বা মাঝপথে ফেলে রাখা হয়েছে তা একটা বই লেখার ভাবনা। নতুন একটি ব্যবসা, ইউটিউব চ্যানেল চালু করা, অথবা স্বাস্থ্য ঠিক করার প্রতিজ্ঞা। সময় নেই, উৎসাহ কম, ব্যর্থতার ভয় না করা। কারন এই সব কারণে সেগুলো দিনের পর দিন পিছিয়ে যায়। অথচ ভাবুন তো, এই ফেলে রাখা কাজগুলোই হতে পারত আপনার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত।

"সঠিক সময়" বলে কিছু নেই

অনেকে ভাবেন যে একদিন সব ঠিকঠাক হলেই শুরু করবেন। কিন্তু সত্যি কথা হলো, “একদিন” নামের সেই পারফেক্ট সময় কখনো আসে না। জীবন সবসময়ই ব্যস্ত, অসম্পূর্ণ, আর কিছু না কিছু চলতেই থাকবে। তাই যেদিন আপনি নিজের ভেতর থেকে সিদ্ধান্ত নেবেন, "এখনই শুরু করবো"। কিন্তু সেই মুহূর্তটাই হয়ে উঠবে সবচেয়ে উপযুক্ত সময়। দেরি যত হবে, উৎসাহ তত নিঃশেষ হবে। তাই অপেক্ষা নয়, আজই হোক প্রথম পদক্ষেপ।

আপনার আইডিয়াগুলো মূল্যবান

যে চিন্তাটা আপনার হৃদয়ে এতদিন ধরে বেঁচে আছে, সেটি নিঃসন্দেহে আপনার জন্য একদম আলাদা ও গুরুত্বপূর্ণ কিছু। কারণ সেই ভাবনা আপনার ভেতরেই জন্ম নিয়েছে, আর তাই তার বাস্তব রূপ দেওয়ার দায়িত্বও আপনারই। আপনি যদি সেটিকে উপেক্ষা করেন, তাহলে হয়তো দুনিয়া কখনো জানবেই না সেটির শক্তি কতটা ছিল। আপনার ফেলে রাখা প্রকল্প হয়তো অন্যদের প্রেরণা, সমাধান বা আশার আলো হয়ে উঠতে পারত। শুধু একবার সাহস করে শুরু করলেই।

ছোট শুরু, বড় ফলাফল

হয়তো মনে হচ্ছে, সময় নেই, প্রচুর শেখা বাকি, কিংবা শুরু করতে পুঁজি লাগবে। কিন্তু সবকিছু একদিনে জানার বা করার প্রয়োজন নেই। আপনি যদি শুধু আজ ১০ মিনিট সময় দেন সেই অনন্তকাল ধরে পেছনে পড়ে থাকা আইডিয়াটাকে, তাহলেই শুরু হবে অগ্রযাত্রা। মনে রাখবেন, গন্তব্যে পৌঁছানো কখনোই দৌড়ে হয় না। ছোট ছোট ধাপে এগোনো পথটাই দীর্ঘস্থায়ী সাফল্যের চাবিকাঠি।

ভয় নয়, অভিজ্ঞতা

অনেকেই শুরু করতে দ্বিধায় ভোগেন যে “যদি ব্যর্থ হই?” অথচ প্রকৃত সত্য হলো, শুরু করাটাই এক বিশাল অর্জন। কারণ যে শুরু করে, সে আগেই অনেককে ছাড়িয়ে যায়। আপনি হয়তো একেবারে সফল হবেন না প্রথম চেষ্টায়, কিন্তু প্রতিটি পদক্ষেপে কিছু না কিছু শিখবেন, নিজেকে নতুন করে চিনবেন। আর যেসব কাজ এতদিন পড়ে ছিল, সেগুলোর দিকে নতুন চোখে তাকালে আপনি হয়তো এমন সম্ভাবনা খুঁজে পাবেন, যা আগে চোখে পড়েনি।

আজই সময়, কাল নয়

প্রতিবার যখন আপনি বলেন, "কাল থেকে শুরু করবো," কাজটা যেন আরেক ধাপ দূরে সরে যায়। এই ‘কাল’ কখনোই ঠিকভাবে আসে না, কিন্তু ‘আজ’ সবসময় আপনার হাতে থাকে। এখন যদি আপনি শুরু করেন, তাহলে কয়েক মাস পর পেছনে তাকিয়ে দেখবেন যে আপনি শুধু ভাবেননি, আসলে কিছু করে দেখিয়েছেন। স্বপ্ন তখন আর কল্পনার মধ্যে আটকে থাকবে না। বাস্তবতা হয়ে দাঁড়াবে আপনারই তৈরি করা গল্পের পাথেয়।

উপসংহার

যেসব কাজগুলো দীর্ঘদিন ধরে এক কোণে পড়ে ছিল, সেগুলোকেই দিন নতুন একটা সুযোগ। আজকের নেওয়া একটি ছোট পদক্ষেপ তৈরি হোক সেটা মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া বা একটি নোট লেখা হতে পারে আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। ভাবনার জালে আটকে না থেকে বাস্তবের পথে একবার পা ফেললেই দেখবেন, জট খুলতে শুরু করেছে। পথ সবসময় প্রস্তুত থাকে, শুধু আপনার চলা শুরুর অপেক্ষায়।

1 মন্তব্যসমূহ

  1. খুব সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ভাইজান। ধন্যবাদ

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন